বগুড়া মাতালেন শাকিব খান, পূর্ণিমা, মাহি, মিম

বগুড়ায় বসেছিল চিত্রতারকাদের মেলা। সম্প্রতি সেখানে একটি সিমেন্ট কোম্পানির গেট টুগেদার আয়োজনে বাড়তি আকর্ষন হিসেবে চলচ্চিত্রের বিভিন্ন জনপ্রিয় গানে মন মাতানো পারফর্ম করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান, জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা, মাহিয়া মাহি, বিদ্যা সিনহা মিম।
ঈগলস ডান্স কোম্পানির কর্ণধার তানজিল আলমের কোরিওগ্রাফি ও তারকা অংশগ্রহণে সহযোগিতায় অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়।
অনুষ্ঠানে শুরুতেই দর্শকদের সামনে পারফর্ম করেন দুই লাক্সতারকা করেন টয়া এবং তুষি।
সন্ধ্যা ৭:২০ মিনিটে মঞ্চে ওঠেন ঢাকাই ‘অগ্নিকন্যা’ মাহিয়া মাহি।
ঈগলস্ ডান্স কোম্পানির একঝাঁক নৃত্যশিল্পীদের নিয়ে তিনি পরিবেশনা দিয়ে মঞ্চে ঝড় তোলেন মাহি।
গ্যালারী থেকে তখন ভেসে আসে কিং খান… কিং খান ধ্বনি আর করতালি।
পরে শাকিব খানের সঙ্গে নাচেন মিম।
মঞ্চে যাদু দেখান বিখ্যাত যাদুশিল্পী জুয়েল আইচ। সবশেষে গান গেয়ে মাতিয়েছেন জনপ্রিয় রকস্টার মাহফুজ আনাম জেমস। তার পারফর্মেন্স দিয়ে শেষ হয় এই অনুষ্ঠান।
ছবি: ঈগলস্ ডান্স কোম্পানি


















