জনপদ

বগুড়ায় বাস চাপায় মাছ ব্যবসায়ী নিহত

বগুড়ায় বাস চাপায় মাছ ব্যবসায়ী নিহত

রউফ জালাল, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাস চাপায় আব্দুল হান্নান (৪৫) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। সে উপজেলার সাজাপুর কালাইহাটা পাড়ার মৃত হাছেন আলীর পুত্র।

রোববার বেলা ৩টার দিকে উপজেলার মাঝিড়া বাইপাস এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পূর্বপাশে অবস্থিত মাঝিড়া মাছের আড়ৎ-এ ব্যবসায়িক কাজ শেষে মহাসড়কের পশ্চিম পাশে পারাপার হচ্ছিলেন আব্দুল হান্নান। এমন সময় বেপরোয়া ভাবে ওভারটেক করতে গিয়ে ঢাকাগামী নাবিল পরিবহণের একটি যাত্রীবাহী কোচ তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সংবাদ পেয়ে শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হাকিম সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করেন এবং ঘাতক বাসটি আটক করেন।

বিষয়:সড়ক দুর্ঘটনা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…