ফ্রান্সে সরিষার ঘাটতি

সরিষার গুঁড়ো ভরা একটি কাচের জার, পাশে হলুদ ফুল ও কিছু সরিষা দানা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
এই গ্রীষ্মে ফরাসি সুপারশপগুলোতে ক্রেতারা প্রয়োজনীয় যে জিনিসটির বেশ অভাববোধ করছে তা হলো সরিষা।
বিবিসি জানিয়েছে, প্রয়োজনীয় সরিষার অভাবে দেশব্যাপী মসলা তৈরির প্রয়োজনীয় এই উপকরণে ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে।
কানাডায় মারাত্মক খরা, ফ্রান্সে ফসল উৎপাদন হ্রাস এবং ইউক্রেনে যুদ্ধের কারণে উৎপাদনকারীদের কাছে সরিষা সরবরাহ বন্ধ হয়ে গেছে। যার কারণে বর্তমানে সরিষার দাম ১০ শতাংশ বেড়ে গেছে এবং সুপারশপগুলোতে তা আর মজুদ করাও সম্ভব হচ্ছে না। কানাডা থেকে ফ্রান্স ব্যাপক পরিমাণ সরিষার বীজ আমদানি করে থাকে। কিন্তু গত বছর খরার কারণে দেশটির পশ্চিমে কৃষি ফসলের ফলন হ্রাস পায়।
সম্প্রতি আর্দ্র শীত এবং ঠাণ্ডা বসন্তের কারণে ফ্রান্সে দেশীয় সরিষার ফসল টানা তিন বছর ধরে প্রত্যাশার তুলনায় কম ফলন হচ্ছে।

ফ্রান্সের তৃতীয় বৃহত্তম সরিষা প্রস্তুতকারক লা রেইন ডি ডিজন এর ব্যবস্থাপনা পরিচালক লুক ভন্ডারমাইসন বলেন, সরিষার উৎপাদন স্বাভাবিকের চেয়ে ২০ থেকে ২৫ শতাংশ কমে গেছে।
তিনি বলেন, বাজার এখন একেবারেই ফাঁকা হয়ে গেছে। সবকিছুই আগে থেকে বিক্রির উদ্দেশ্যে বরাদ্দ করা হয়ে গেছে যার কারণে আমাদের সরিষা পেতে কষ্ট হচ্ছে।
তবে ফরাসি উৎপাদকেরা এই ঘাটতি দূর করতে রাশিয়া বা ইউক্রেন থেকে সরিষা আমদানি করার উদ্যোগ নিলেও দেশগুলোতে চলমান অস্থিরতার কারণে সেটিও সম্ভব হচ্ছে না।







