তথ্যপ্রযুক্তি

ফেসবুক পোস্টে ‘প্রাইভেট কমেন্ট’ করার নতুন সুবিধা

ফেসবুক পোস্টে ‘প্রাইভেট কমেন্ট’ করার নতুন সুবিধা

প্রতিনিয়তই কোনো না কোনো নতুন ফিচার নিয়ে কাজ করছে ফেসবুক। সামাজিক যোগাযোগের এই মাধ্যমে এবার পরীক্ষামূলকভাবে যুক্ত করা হয়েছে প্রাইভেট কমেন্ট করার ফিচার।

এর মাধ্যমে কোনো পোস্টে মন্তব্য করার সময় ঠিক করে দেওয়া যাবে মন্তব্যটি কারা দেখতে পাবেন।

ফিচারটির অংশ হিসেবে কমেন্ট বক্সে একটি প্যাডলক আইকন দেখা যাবে। এই আইকনটিতে ক্লিক করলে চারটি আলাদা অপশন পাবেন ফেসবুক ব্যবহারকারী। বন্ধু ও পোস্টদাতা, শুধু বন্ধু, পোস্টদাতা ও অন্যান্য মন্তব্যকারীরা এবং সবাই- এই চারটি অপশন থেকে বেছে নেওয়া যাবে মন্তব্যটি কারা দেখতে পারবেন।প্রাইভেট কমেন্ট

তবে ফেসবুক অল্প কিছু ব্যবহারকারীর জন্য ফিচারটি উন্মুক্ত করেছে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েব।

ফিচারটির বিষয়ে এখনও অফিশিয়ালি কোনো কিছু জানায়নি ফেসবুক।

 

বিষয়:ফেসবুক
প্রতিবেদক

চ্যানেল আই টেক

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…