চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেরার আগে বাংলাদেশের বিপদ বাড়িয়ে গেলেন ল্যাথাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৬ পূর্বাহ্ন ০১, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ফিরতে পারতেন শূন্য রানে! কিন্তু সৌম্য সরকারের পিচ্ছিল হাতের কল্যাণে পাওয়া জীবনকে কাজে লাগিয়ে খেলে ফেললেন দারুণ এক ইনিংস। শেষ পর্যন্ত সেই সৌম্যই ফেরালেন টম ল্যাথামকে। কিন্তু এর আগেই জিত রাভালকে নিয়ে আড়াইশো পেরনো জুটিতে হ্যামিল্টন টেস্টে নিউজিল্যান্ডকে বড় লিডের পথ দেখিয়েছেন কিউই ওপেনার ।

বাংলাদেশ-২৩৪/১০ (৫৯.২), নিউজিল্যান্ড-৩৪০/২ (দ্বিতীয় দিনের খেলা চলছে)

চা পানের বিরতিতে যাওয়ার আগে কেবল জিত রাভালকে সাজঘরে ফেরত পাঠাতে পেরেছেন বাংলাদেশের বোলাররা। সেটাতে মাহমুদউল্লাহ রিয়াদের অবদান। নিয়মিত বোলারদের দিয়ে কিছু হচ্ছে না দেখে নিজে বল তুলে নেন অধিনায়ক। মাত্র এক ওভার বল করে ভাঙ্গেন রাভাল-ল্যাথামের ২৫৪ রানের উদ্বোধনী জুটি!

রাভাল ফেরার আগেই যা সর্বনাশ হয়ে গেছে বাংলাদেশের। উদ্বোধনী জুটিতেই লিডের দেখা পেয়েছে স্বাগতিকরা। চা পানের বিরতি আসতে আসতে তা গিয়ে ঠেকে ৯২ রানে।

মাহমুদউল্লাহর বলে আউট হওয়ার আগে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছেন রাভাল। ২২০ বল খেলে করেছেন ১৩২।

চা বিরতি থেকে ফেরার পর কাঙ্ক্ষিত ল্যাথামের উইকেট পেয়েছেন সৌম্য। স্লিপে মোহাম্মদ মিঠুনের হাতে ধরার আগে ২৪৮ বলে খেলে ১৬১ রানে করেছেন বাঁহাতি কিউই ওপেনার। উইকেটে থেকেছেন ৩৬৮ মিনিট! অথচ প্রথম ইনিংসে বাংলাদেশের ১০ ব্যাটসম্যান মিলেও এতক্ষণ উইকেটে টিকটে পারেননি!

Jui  Banner Campaign
ট্যাগ: টম ল্যাথামলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শপথের পর সংসদীয় দলের বৈঠক ডেকেছে বিএনপি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

কেন এখনই সংবিধান সংস্কার কমিশনের শপথ চায় না বিএনপি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিএসইতে সূচক কমেছে ১১ পয়েন্ট, লেনদেনেও নিম্নমুখী প্রবণতা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

স্বাগতিক থাইল্যান্ডকে হারিয়ে টেবিলে শীর্ষে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT