স্পোর্টস

ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু

ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু

দুর্নীতি বিতর্ককে সঙ্গী করেই জুরিখে শুরু হয়েছে ফিফার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। বিশ্বের ২০৯টি দেশের ফুটবল ফেডারেশন সভাপতি বা প্রতিনিধিদের ভোটে নির্ধারিত হবে বিশ্ব ফুটবলের ভবিষ্যত নেতা।

এবারের নির্বাচনের দু’দিন আগ পর্যন্ত ফেভারিট সেপ ব্লাটার মূলত প্রতিদ্বন্দ্বীতার মুখোমুখি হবেন জর্ডানের প্রিন্স আলী বিন আল-হুসাইনির। তবে টানা পঞ্চমবারের মত নির্বাচিত হবার ব্যাপারে আশাবাদী ব্লাটার।

এই নির্বাচনের ২০৯টি ভোটের মধ্যে শুধু উয়েফা অঞ্চলেরই রয়েছে ৫৩টি ভোট। তবে ফিফার ভোট ব্যাংক হিসাবে পরিচিত আফ্রিকার রয়েছে ৫৬টি ভোট। এক্ষেত্রে পিছিয়ে নেই এশিয়াও। এশিয়ার ভোট রয়েছে ৪৭টি।

তবে ইউয়েফা অঞ্চল থেকে সেপ ব্লাটারের বিরুদ্ধে একাট্টা হওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন ইউয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি। ৫৬ টি ভোটের মধ্যে অন্তত ৪৫-৪৬টি ভোট ব্লাটার বিরোধী শিবিরে পড়ার আশা করছেন তিনি।

ব্লাটার বিরোধিতায় এবারের নির্বাচনে সাফল্য পেতে পারেন জর্ডানের প্রিন্স আলী বিন আল-হুসাইনি। আর যদি তাই হয়, দক্ষিণ আমেরিকা-ইউরোপ ঘুরে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটির কর্তা হিসাবে দেখা যাবে এশিয়ার কাউকে।

বিষয়:ফিফাফিফা নির্বাচনফিফা প্রেসিডেন্টব্লাটার
প্রতিবেদক

মাহবুব মোর্শেদ

অনলাইন সাংবাদিক, চ্যানেল আই।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…