ফরিদপুরে ব্যক্তি আগ্রহে বিদেশি লাউ চাষে সাফল্য

ফরিদপুরে বিদেশি জাতের লাউ চাষ করে আর্থিক সাফল্য পেয়েছেন এক কৃষক। কম খরচে বেশি ফলন পাওয়ায় অন্যান্য কৃষকও আগ্রহ দেখাচ্ছেন লাউ আবাদে।
ফরিদপুরের কানাইপুর ইউনিয়নের মৃগী গ্রামের কৃষক রিপন শেখ এ বছর মালয়েশিয়ান জাতের লাউ চাষ করেছেন। দেশি লাউয়ের চেয়ে এ লাউ আকারে ছোট হলেও খেতে সুস্বাদু। তাই বাজা চাহিদাও বেশি।
প্রতি সপ্তাহে সাড়ে তিনশ’ লাউ বিক্রি হচ্ছে রিপন শেখের ক্ষেত থেকে। একশ’ লাউয়ের পাইকারি বাজার দর দেড় হাজার থেকে দু’ হাজার টাকা। জেলায় এ বছর পাঁচশ’ ২৬ হেক্টর জমিতে স্থানীয়, হাইজিন, ডালিসা, বর্ষা, মারটিনাজাতসহ বিভিন্ন জাতের লাউ চাষ হয়েছে।
রিপন শেখ জানান, ৪০ শতাংশ জমিতে লাউ আবাদে সাড়ে চার হাজার টাকা খরচ করে এ পর্যন্ত ১৫ হাজার টাকা আয় করেছেন তিনি।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







