রাজনীতি

‘প্রধানমন্ত্রীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হত্যার চক্রান্ত’

প্রধানমন্ত্রীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হত্যার চক্রান্তের প্রতিবাদে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী ও অন্যান্য নেতাদের উপস্থিতিতে হত্যার চক্রান্তের প্রতিবাদে আলোচনা সভা।. Channel i News – চ্যানেল আই নিউজ

এস.এম. ইসমাইল হাসান: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রোহিঙ্গা ইস্যু নিয়ে প্রধানমন্ত্রীর আকাশ ছোঁয়া জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দেশী-বিদেশী একটি মতলবী মহল তাকে হত্যার চক্রান্ত করছে।’

তিনি আরো বলেন, বিশ্ব জনমতের চাপের মুখে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য হবে।

রোববার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে মতবিনিময় ও ত্রাণ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক সামীম, ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শেখর, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেব নাথ এমপিসহ বিজিবি, জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় ২১ সেপ্টেম্বর রোহিঙ্গাদের জন্য ত্রাণবাহী ট্রাক উল্টে নিহত ৯ জনের পরিবারকে ১০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।

বিষয়:ওবায়দুল কাদেরপ্রধানমন্ত্রীরোহিঙ্গা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…