রাজনীতি

প্রথম ধাপে ২০৪ ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বৈধ ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত, নির্বাচন চলাকালে নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথম ধাপে দেশের ১৩ জেলায় ২০৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৮ টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।  

চেয়ারম্যান পদে ৮৫৯ জন, সংরক্ষিত সদস্য পদে ২ হাজার ১৫৪ এবং সাধারণ সদস্য পদে ৬ হাজার ৯৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়াও লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনে উপনির্বাচন এবং দুটি পৌরসভা নির্বাচনও হচ্ছে। ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে লক্ষ্মীপুর-২, দুটি পৌরসভা ও ২০টি ইউনিয়ন পরিষদে।

নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।

বিষয়:ইউনিয়ন পরিষদ নির্বাচনইসিনির্বাচননির্বাচন কমিশনভোটগ্রহণ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…