বাংলাদেশ

পুলিশকে মানুষের বন্ধু হতে বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ভাষণে পুলিশকে মানুষের বন্ধু হওয়ার আহ্বান জানান।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী পুলিশকে মানুষের বন্ধু হওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন, তিনি একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জনবান্ধব পুলিশিং এর মাধ্যমে দেশের অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি গণতন্ত্র সমুন্নত রাখতে পুলিশ বাহিনীকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার পুলিশ সপ্তাহ ২০২২ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তিনি আশা প্রকাশ করেন, শত প্রতিকূলতার মধ্যেও পুলিশ সদস্যরা দেশের উন্নয়নের লক্ষ্য অর্জনে ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রী বলেন, আমার বিশ্বাস জনবান্ধব পুলিশিং এর মাধ্যমে দেশের অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, গণতন্ত্রকে সম্মুন্নত রাখতে প্রত্যেক পুলিশ সদস্য পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন।

পুলিশ সপ্তাহ অনুষ্ঠান বাংলাদেশ পুলিশকে শান্তি-সংস্কৃতি বিকাশের লক্ষ্যে নব উদ্যমে কাজ করতে অনুপ্রেরণা জোগাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বার্ষিক পুলিশ প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন পুলিশ সুপার মো. ছালেহ উদ্দিন। তার নেতৃত্বে বিভিন্ন কন্টিনজেন্টের পুলিশ সদস্যরা প্যারেডে অংশ নিয়েছেন।

এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য: ‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।

বিষয়:পুলিশপুলিশ সপ্তাহপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…