জনপদ

পিরোজপুরে বেইলী ব্রিজ ভেঙ্গে ৮ রুটে যানবাহন চলাচল বন্ধ

পিরোজপুরে ভেঙ্গে পড়া বেইলী ব্রিজের ছবি, যানবাহন চলাচল বন্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

পিরোজপুরে বেইলী ব্রিজ ভেঙ্গে পড়েছে, ফলে ৮ রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর-পাথরঘাটা সড়কের ভাণ্ডারিয়া উপজেলার মাদারশী বেইলী ব্রিজ ভেঙ্গে ওই অঞ্চলের ৮ টি রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে দু’টি পাথর বোঝাই ট্রাক এক সাথে বেইলী ব্রিজের উপরে উঠলে ব্রিজের দু’পাশ ভেঙ্গে খালে পড়ে যায়। এর ফলে সকাল থেকে পাথরঘাটার সাথে সকল ধরনের যানবাাহন চলাচল বন্ধ হয়ে যায়।

ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুর রহমান উজ্জল তালুকদার জানান, তিনি রাতে এ খবর পেয়ে সড়ক ও জনপথ বিভাগকে জানিয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যাত্রীদের খাল পারাপারের জন্য দুটি নৌকার ব্যবস্থা করা হয়েছে।

সড়ক বিভাগের প্রকৌশলী ফারুক হোসেন জানান, আগে থেকেই এ ব্রিজের দুই পাশে সতকবার্তা দেয়া ছিল। কিন্তু সতর্কবার্তা অমান্য করে প্রায় ৭০ টনের দু’টি পাথর বোঝাই ট্রাক এক সাথে ব্রিজের উপর উঠলে ব্রিজটি ভেঙ্গে যায়।

তিনি জানান,  ব্রিজটি মেরামত করতে প্রায় ২ মাসের মত সময় লাগবে।

বিষয়:পিরোজপুরবেইলি ব্রিজ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…