চট্টগ্রাম

পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের ১৫ মে’র মধ্যে সরিয়ে নেয়ার নির্দেশ

ঝুঁকিপূর্ণ পাহাড়

চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে ১৫ মে’র মধ্যে সরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

রোববার চট্টগ্রামে পাহাড়ধস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও আগাম সতর্কতামূলক কার্যক্রমের অংশ হিসেবে র‌্যালী এবং কর্মশালায় এসব নির্দেশ প্রদান করেন তিনি।

মন্ত্রী বলেন, ২০০৭ থেকে ২০১৭ পর্যন্ত বৃহত্তর চট্টগ্রামে ১শ ৬৬ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে পাহাড় ধসে আর কোন প্রাণহানী চাইনা। যত বড় প্রভাবশালী কিংবা শক্তিশালী নেতার পাহাড় হোক না কেন, ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের আগামী ১৫মে’র মধ্যে সরিয়ে নিতেই হবে।

এর আগে তাদের গ্যাস, বিদ্যুৎ, পানি সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার নির্দেশ দেন তিনি।  একই সাথে মন্ত্রী সরকারের পক্ষ থেকে ঝুকিপূর্ণ বসবাসকারী এসব দ্ররিদ্র জনগোষ্ঠির স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ নেয়ার কথা জানান।

চট্টগ্রাম সার্কিট হাউজ চত্বর থেকে র‌্যালিটি বের করা হয়। র‌্যালির আগে আরো বক্তৃতা করেন চট্টগ্রাম সিটি মেয়র আজম নাছির উদ্দিন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, চট্টগ্রাম জেলা প্রশাসক মো: ইলিয়াস হোসেনসহ অন্যরা।

প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…