আদালত

পাস্তুরিত দুধ পরীক্ষা করে প্রতিবেদন দিতে হাইকোর্টের নির্দেশ

তাজা দুধ গ্লাসে ভরা, প্রাকৃতিক পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাকৃতিক পরিবেশে তাজা দুধের গ্লাস, স্বাস্থ্যকর ও পুষ্টিকর পানীয়ের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

এক মাসের মধ্যে বিশেষজ্ঞ ও গবেষকদের নিয়ে কমিটি গঠন করে বাজারে থাকা পাস্তুরিত দুধ পরীক্ষা করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

খাদ্য সচিব, স্বাস্থ্য সচিব ও বিএসটিআই’র মহাপরিচালককে এই বিশেষজ্ঞ প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

একইসঙ্গে নিরাপদ পাস্তুরিত দুধের নিশ্চয়তা দিতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ সোমবার রুলসহ এই আদেশ দেন। আগামী ২৭ জুন এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আদালত দিন ধার্য করেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুল্লাহ আবু সাঈদ, ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ ও মো. জাহাঙ্গীর হোসেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।

দেশের বাজারে থাকা পাস্তুরিত দুধ নিয়ে আইসিডিডিআরবি একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। যেখানে বলা হয়, বাংলাদেশে পাস্তুরিত দুধের ৭৫ শতাংশে মানবদেহের জন্য ক্ষতিকর ব্যাক্টেরিয়ার উপস্থিতি রয়েছে। যা নিয়ে গত বুধবার দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

সে সব প্রতিবেদন যুক্ত করে নিরাপদ পাস্তুরিত দুধের নিশ্চিয়তায় সংশ্লিষ্টদের ব্যর্থতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করেন আইনজীবী মো. তানভীর আহমেদ। সে রিটের শুনানি নিয়ে আদালত আজ রুলসহ আদেশ দিলেন।

বিষয়:পাস্তুরিত দুধলিড নিউজহাইকোর্ট
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…