বিনোদন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তারকাদের জয়-পরাজয়

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তারকাদের জয়-পরাজয়

ভারতের পশ্চিমবঙ্গে চলছে উৎসবের আমেজ। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা চলছে।

এ নির্বাচনে অংশ নিয়েছিলেন টালিগঞ্জের কয়েকজন জনপ্রিয় তারকা। এদের মধ্যে কেউ বিপুল ভোটে জয়ী হয়েছেন আবার কাউকে বরণ করে নিতে হয়েছে পরাজয়।

দেবশ্রী রায়: কলকাতার জনপ্রিয় এ অভিনেত্রী রাজনীতিতে অনেকদিন থেকেই। একশরও বেশি সিনেমায় অভিনয় করা এ অভিনেত্রী কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ৪০টিরও বেশি পুরস্কার। তৃণমূলের হয়ে তিনি দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি আসন থেকে জয়ী হয়েছেন।

চিরঞ্জিত চক্রবর্তী: বিধানসভা নির্বাচনে বারাসত থেকে তৃণমূলের হয়ে লড়েছেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। জয়ী হয়েছেন তিনি।

সোহম চক্রবর্তী: বর্তমান সময়ের টালিগঞ্জের অন্যতম জনপ্রিয় অভিনেতা সোহম। বাংলাদেশের সঙ্গে যৌথ প্রযোজনার সিনেমাতেও অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। এ অভিনেতা লড়েছেন তৃণমূল কংগ্রেসের হয়ে। বাঁকুড়ার বড়জোড়া থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন।

লকেট চ্যাটার্জি: ‘বৃষ্টি ভেজা রোদ্দুর’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় দেখা গেছে লকেট চ্যাটার্জিকে। একসময় মমতা ব্যানার্জির খুব কাছের মানুষ ছিলেন লকেট। কিন্তু এবার তিনি লড়ছেন বিজেপির হয়ে। এ দলের হয়ে বীরভূমের ময়ূরেশ্বর থেকে নির্বাচন করেছে হেরে গেছেন।

রূপা গাঙ্গুলি: ১৯৯৩ সালে গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য জনপ্রিয় হয়ে ওঠেন রূপা গাঙ্গুলি। এরপর অনেক জনপ্রিয় সিনেমায় দেখা গেছে তাকে। এবার বিজেপির হয়ে লড়াই করেছেন উত্তর হাওড়া আসন থেকে।

গোষ্ঠী কোন্দল নিয়ে অস্বস্তিতে থাকা রূপাকে পরাজয় মেনে নিতে হয়েছে।

বিষয়:বিধানসভা নির্বাচন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…