আন্তর্জাতিক

পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণে যুক্তরাষ্ট্রের সাথে বসবে নর্থ কোরিয়া

পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণে যুক্তরাষ্ট্রের সাথে বসবে নর্থ কোরিয়া

প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোরিয় উপদ্বীপে পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণের ব্যাপারে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে নর্থ কোরিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে এ নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছে তারা।

মার্কিন কর্মকর্তাদের সূত্রে এমন খবর প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’। নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও নর্থ কোরিয়ার কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে এ বিষয়ে গোপনে মিলিত হয়েছেন এবং পিয়ংইয়ং বৈঠকে বসার সকল পূর্বশর্ত পূরণ করতে রাজি হয়েছে।

গত মাসে নর্থ কোরিয় নেতা কিম জং উন মার্কিন প্রেসিডেন্টকে তার সাথে বৈঠকে বসার আহবান জানান। এ ডাকে সাড়াও দেন মার্কিন প্রেসিডেন্ট।

মে মাস নাগাদ এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিষয়:নর্থ কোরিয়াপরমাণু অস্ত্রযুক্তরাষ্ট্র
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…