চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পচেত্তিনোতে চোখ রিয়াল-বার্সার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ন ২১, নভেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ধারাবাহিকতার অভাবে গদি অনেকটা টলমল আর্নেস্টো ভালভার্দের। এ অবস্থায় তাকে সমর্থন দিলেও নতুন কাউকে খুঁজে যাচ্ছে বার্সেলোনা। হয়তো জুতসই একজনকে পেয়েও যাচ্ছে কাতালানরা। তিনি টটেহ্যামের সদ্য বরখাস্ত কোচ মাউরিসিও পচেত্তিনো। বার্সার সঙ্গে তাকে পেতে আগ্রহের তালিকায় পিছিয়ে নেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও।

দুদিন আগে পচেত্তিনোকে পদ থেকে সরিয়ে দেয় টটেনহ্যাম। তার জায়গায় দায়িত্ব দেয়া হয়েছে হোসে মরিনহোকে।

পচেত্তিনোকে অনেক আগে থেকেই চোখে চোখে রেখেছে ইউরোপের বড় কিছু ক্লাব। তবে ব্রিটিশ দৈনিক দ্য সান বলছে, বর্তমানে বার্সেলোনাই তার দিকে সবচেয়ে বেশি ঝুঁকে। তাদের দাবি, আর্জেন্টাইন এ কোচকে পেতে পরিকল্পনা সাজাচ্ছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখও।

দ্য সান জানাচ্ছে, পচেত্তিনোকে পেতে বায়ার্ন মিউনিখের সঙ্গে যুদ্ধে নামতেও প্রস্তুত বার্সেলোনা।

স্প্যানিশ দৈনিক এএস বলছে, জিনেদিন জিদানের উত্তরসূরি হিসেবে জোরাল ভাবেই পচেত্তিনোর কথা চিন্তা করছে রিয়াল। অবশ্য অবাক হওয়ার কিছু নেই। এর আগেও অন্তত দুদফায় পচেত্তিনোকে পাওয়ার আগ্রহ প্রকাশ করেছিল তারা। যদিও প্রতিবারই স্প্যানিশ জায়ান্টদের চাওয়াকে ফিরিয়ে দেয় টটেনহ্যাম।

লা লিগায় কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে পচেত্তিনোর। আগে কাতালান ক্লাব এস্পানিয়লের কোচ ছিলেন। পচেত্তিনো একবার অবশ্য জানিয়েছিলেন, এস্পানিয়লের সঙ্গে তার সখ্যতার কারণে তিনি ক্যাম্প ন্যুতে কাজ করতে আগ্রহী হবেন না। তবে এখন তার মত বদলেছে কিনা সেটাই দেখার।

Reneta

বায়ার্ন-বার্সা ছাড়াও পচেত্তিনোর দিকে চোখ আছে রিয়াল মাদ্রিদের। তার নাম শোনা যাচ্ছে আর্জেন্টিনা জাতীয় দলের জন্যও। তবে টটেহ্যামের সাবেক কোচ হ্যারি রেডন্যাপ বলছেন, আর্সেনালের উচিত পচেত্তিনোকে কোচ করা। কারণ, গানাররা জয় দেখতে চায়।

লন্ডনের প্রতিপক্ষ ক্লাবের কোচ হওয়ায় অনেকের ধারণা আর্সেনাল সমর্থকরা পচেত্তিনোকে ভালোভাবে নেবে না। কিন্তু হ্যারি রেডন্যাপ বলছেন, আর্সেনাল সমর্থকরা জয়ের জন্য ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকেও কোচ করতে আপত্তি করবে না!

Jui  Banner Campaign
ট্যাগ: টটেনহ্যাম হটস্পারপচেত্তিনোবার্সেলোনামাউরিসিও পচেত্তিনোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

শহীদ মিনারে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ফেব্রুয়ারি আজ

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস আর ভবিষ্যতের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী 

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT