বিনোদন

ন্যান্‌সির পাঁচ নম্বর

ন্যান্‌সির পাঁচ নম্বর

ন্যান্‌সি

‘শুনতে চাই তোমায়’ ন্যান্‌সির পাঁচ নম্বর অ্যালবাম। গান থাকছে তিনটি—‘শুনতে চাই তোমায়’, ‘আহা! বৃষ্টি’ আর ‘একসঙ্গে হাঁটব বৈশাখে’। পহেলা বৈশাখের আগেই বের হবে। কারণ বৈশাখ উপলক্ষেই অ্যালবামটি তৈরি করেছে সিডি চয়েস।

‘শুনতে চাই তোমায়’ আ্যালাবামে তিনটি গানই লিখেছেন জাহিদ আকবর। সুর ও সংগীত আয়োজন করেছেন চিরকুটের ইমন চৌধুরী।

নিজের পাঁচ নম্বর অ্যালবাম নিয়ে ন্যান্‌সি বলেন, ‘অ্যালবামের তিনটা গান তিন রকম। একটার সঙ্গে অন্যটির কোনো মিল নেই। শ্রোতারা অবশ্যই নতুনত্ব পাবেন। আমি তো বলব, বৈশাখী উৎসবে এবার নতুন মাত্রা যোগ করবে আমার অ্যালবামটি।’

ইমন চৌধুরী বলেন, ‘আমি তো ভালো কিছু উপহার দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। দেখি, সবাই যদি পছন্দ করেন, তাহলে আমারও ভালো লাগবে।’

আর জাহিদ আকবর বলেন, ‘এই তিনটি গানে সবাই অন্য এক ন্যান্‌সিকে খুঁজে পাবেন।’

বিষয়:ন্যান্সি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…