বাংলাদেশ

নৌযানে ওঠানামায় দুর্ভোগের দিন শেষ হচ্ছে সন্দ্বীপবাসীর

সন্দ্বীপের নৌপথে নতুন সেতু ও যানবাহন চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্দ্বীপের নৌপথে নতুন সেতুর মাধ্যমে যানবাহন ও যাত্রীরা সহজে চলাচল করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কাদা মাড়িয়ে কিংবা কোমর পানিতে নৌযানে ওঠানামার দুর্ভোগের দিন শেষ হতে যাচ্ছে সন্দ্বীপবাসীর। যাত্রীদের সুবিধার্থে সন্দ্বীপ গুপ্তছড়া ঘাটে প্রায় ৪৭ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক আরসিসি জেটি নির্মাণ করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয়।

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী শুক্রবার জেটি উদ্বোধন করেন। এতে করে প্রায় চার লাখ দ্বীপবাসীর নিরাপদে নৌযানে উঠানামার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে।

একটি আধুনিক জেটির অভাবে স্থলভাগ থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপের মানুষ দীর্ঘদিন ধরে সাগর পারাপারের নৌযানে উঠানামা করতে গিয়ে নানা ঝক্কি-ঝামেলার সম্মুখীন হয়েছে এত দিন। কাদা মাড়িয়ে হাঁটতে হয়েছে মাইলসমান পথ। কোমরপানিতে ভিজে উঠানামা করতে গিয়ে নানা ভোগান্তির মুখে পড়েছে বিশেষ করে শিশু, নারী ও বৃদ্ধরা। বিভিন্ন সময় দুর্ঘটনায় প্রাণহানি ও পঙ্গুত্ববরণের ঘটনাও ঘটেছে।

সন্দ্বীপ গুপ্তছড়া ফেরীঘাটে মুস্তাফিজুর রহমান জেটি উদ্বোধন অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন: শেখ হাসিনা যদি আর আট বছর সময় পান তবে বাংলাদেশ উন্নত দেশের কাতারে সামিল হতে সক্ষম হবে। শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্য সচেতনতা নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে ইউরোপ আমেরিকার তুলনায় বাংলাদেশে করোনায় মৃত্যুর হার অনেক কম।

প্রতিমন্ত্রী বলেন: স্বাধীনতার পরে বঙ্গবন্ধু সাতটি ড্রেজার ক্রয় করেছেন। দীর্ঘ ৩৫ বছরে বিএনপি এরশাদ সরকার একটি ড্রেজারও ক্রয় করেনি। শেখ হাসিনা সরকার ক্ষমতা গ্রহণের পর আমরা ৮০টি ড্রেজার ক্রয় করতে সক্ষম হয়েছি।

বিষয়:জেটিসন্দ্বীপসন্দ্বীপবাসী
প্রতিবেদক

জাহিদ হাসান শাকিল

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…