অপরাধ

নৌবাহিনীর কর্মকর্তাকে হত্যাচেষ্টা: টাঙ্গাইল থেকে একজন গ্রেপ্তার

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইল থেকে একজন গ্রেপ্তার, নৌবাহিনীর কর্মকর্তাকে হত্যাচেষ্টার ঘটনায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

নৌবাহিনীর কর্মকর্তাকে হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি এবি সিদ্দিক দিপুকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

রাজধানীর নীলক্ষেত থেকে রোববার রাতে বইপত্র কিনে মোটরসাইকেলে করে সস্ত্রীক সেনানিবাস এলাকায় ফিরছিলেন নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খান। কলাবাগান বাসস্ট্যান্ডে তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের গাড়ি। তিনি এর প্রতিবাদ জানাতে গেলে গাড়ি থেকে বের হয়ে এসে কয়েকজন তার ওপর হামলা চালায়। বাধা দিতে গেলে তার স্ত্রীকেও লাঞ্ছিত করা হয়।

নৌবাহিনীর ওই কর্মকর্তা নিজেই বাদী হয়ে সোমবার সকালে হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমসহ ছয়জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন। পুলিশ গাড়ির ড্রাইভারকে গ্রেপ্তার ও গাড়িটি জব্দ করে।

ইরফান সেলিম ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর।

সোমবার ওই ঘটনায় হাজী সেলিমের ছেলে ও কাউন্সিলর ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদ, গাড়ি চালক মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

বিষয়:আটকইরফান সেলিমনৌবাহিনীর কর্মকর্তাহত্যাচেষ্টাহাজি সেলিম
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…