রাজনীতি

নীরবেই কাটলো সজীব ওয়াজেদের জন্মদিন

নীরবেই কাটলো সজীব ওয়াজেদের জন্মদিন

নীরবেই জন্মদিন পালন করলেন সজীব ওয়াজেদ জয়।

আজ ২৭ জুলাই ছিলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন। কিন্তু দিনব্যাপী কোনো আয়োজনই ছিলোনা বিশেষ এই দিনটিকে ঘিরে। একরকম নীরবেই দিন কাটালেন তিনি।

১৯৭১ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। একেবারে নীরবেই নিজের জন্মদিন কাটালেন বঙ্গবন্ধু দৌহিত্র। তবে দিনটি উপলক্ষ্যে ফেসবুকে সজীব ওয়াজেদকে অসংখ্য শুভেচ্ছাবার্তা জানান শুভাকাঙ্ক্ষীরা।

ছাত্রলীগের নতুন কমিটি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে সেই সময়ে উপস্থিত ছিলেন সজীব ওয়াজেদ জয়।

পরে রাতে তাকে নিয়ে প্রকাশিত একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন তিনি।

বিষয়:প্রধানমন্ত্রীসজীব ওয়াজেদ জয়
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…