নিয়ম ভাঙায় সিরিজের মাঝেই মিশারাকে দেশে ফেরাচ্ছে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার ক্রিকেটার মিশারা ক্রিকেট মাঠে উল্লাসে ভরা মুখের ছবি, তিনি ক্রিকেট ব্যাট হাতে।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলাদেশে চলা টেস্ট সিরিজের শ্রীলঙ্কা দলে আছেন কামিল মিশারা। দু-ম্যাচেই একাদশে জায়গা পাননি। নিয়ম ভঙ্গের গুরুতর অভিযোগে সিরিজের মাঝপথেই তাকে দেশে ফিরিয়ে নেয়া হচ্ছে, বিজ্ঞপ্তিতে জানিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।
বোর্ডের সাথে চুক্তিতে বর্ণিত খেলোয়াড়দের আচরণবিধি ভেঙেছেন ওপেনিং ব্যাটার মিশারা। ঠিক কি নিয়ম ভেঙেছেন সেটি অবশ্য জানানো হয়নি। তবে দ্রুততম সময়ে ২১ বর্ষী ক্রিকেটারকে শ্রীলঙ্কায় ফিরিয়ে নিচ্ছে বোর্ডটি।
দেশে ফেরার পর শ্রীলঙ্কা বোর্ড ‘লঙ্ঘন’ সম্পর্কে বিস্তারিত তদন্ত করবে এবং সেটির ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানিয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





