নিরাপত্তা ঝুঁকির কারণে ঢাকায় ফেরা হয়নি সাকিব আল হাসানের

নিরাপত্তা ঝুঁকির কারণে ঢাকায় ফেরা হয়নি দেশসেরা ক্রিকেট তারকা সাকিব আল হাসানের। তাকে ছাড়াই সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ দল। সাকিব ইস্যুতে দিনভর একাধিক বৈঠক করলেও অফিশিয়াল কোনো বিবৃতি দেয়নি ক্রিকেট বোর্ড। এদিকে, সাকিবকে নিষিদ্ধ করার দাবিতে ম্যাচের দিন ‘মিরপুর ব্লকেড’ এর ঘোষণা দিয়ে বিসিবিতে স্মারকলিপি দিয়েছে একটি পক্ষ।