অপরাধ

নাবালিকাসহ ২ বোনকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ জন আটক

আটক দুই যুবককে পুলিশের escort এর সাথে হাঁটতে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই যুবককে পুলিশ escort এর সাথে হাঁটতে দেখা যাচ্ছে, ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

খুলনার বটিয়াঘাটায় ঘরে ঢুকে দুই বোনকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় রোববার রাতে খুলনার বিভিন্ন স্থানে র‍্যাব ও পুলিশ অভিযান চালিয়ে তিন জনকে আটক করেছে। আটককৃত তিন জন হলেন প্রধান অভিযুক্ত মুজাহিদ, আজিজুল ও নাঈম।

আজ সোমবার দুপুরে র‍্যাব-৬ এর পরিচালক মো. মোস্তাক আহমেদ এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

গত ১৪ মে মধ্যরাতে ফুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। তবে ১৫ মে রাতে তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিষয়টি জানাজানি হয়। ধর্ষণের শিকার দুজনের মধ্যে একজন ১৩ বছর বয়সী স্কুলছাত্রী। অন্যজন ২৪ বছর বয়সী। তারা দুজন খালাতো বোন। ২৪ বছর বয়সী নারীর ২২ মাস বয়সী একটি সন্তান রয়েছে। তবে স্বামীর সঙ্গে বর্তমানে তার কোনো সম্পর্ক নেই।

স্কুলছাত্রীর মা জানান, গত শনিবার বিকেলে তিনি বোনের বাড়ি ডুমুরিয়া যান। তার স্বামী চিকিৎসার জন্য বাগেরহাটে গিয়েছিলেন। এসময় দুই বোন বাড়িতে ছিলো। মধ্যরাতে ৭ যুবক তাদের বাড়িতে যায়। সেখান থেকে কয়েকজন ঘরে গিয়ে দুই বোনের হাত ও মুখ বেঁধে ধর্ষণ করে। এ সময় আরও কয়েকজন ঘরের বাইরে পাহারায় ছিলো। পরে ভোর রাতে তার মেয়ে তাকে ফোন করে ঘটনাটি জানায়।

খুলনা জেলার বটিয়াঘাটা থানায় আসামীদের বিরুদ্ধে ধর্ষণ মামলা রুজুর কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‍্যাব।

বিষয়:খুলনাধর্ষক গ্রেপ্তার
প্রতিবেদক

দানিয়েল সুজিত বোস

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…