বাংলাদেশ

নাফ নদীতে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩

নাফ নদীতে নৌকাডুবির ঘটনায় উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাফ নদীতে নৌকাডুবির ঘটনায় উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে, মৃতের সংখ্যা বেড়ে ২৩।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফের বঙ্গোপসাগরে নৌকাডুবির ঘটনায় শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিন থেকে আরও ৯ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে ১৩ শিশুসহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩ জনে। এর আগে সোমবার ১১ শিশুসহ ১৪ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করে পুলিশ ও বিজিবি সদস্যরা।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন খান জানান: মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার সময় রোববার গভীর রাতে অন্তত ৬০ জন রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় ১৮ জন জীবিত উদ্ধার হলেও বাকি রোহিঙ্গা নিখোঁজ ছিল। সেখান থেকে সোমবার ১৪ জন এবং মঙ্গলবার আরও ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতদের মধ্যে ১২ জন শিশু, একজন পুরুষ এবং বাকি সবাই নারী বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ এখনো অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, মিয়ানমার কাঁটাতার সংস্কার করায় স্থলভাগের চেয়ে সমুদ্র পথকেই বেশি ব্যবহার করছে আশ্রয়প্রার্থীরা। ফলে প্রায় সময় নৌকাডুবিতে মৃত্যুর কবলে পড়তে হচ্ছে অসহায় রোহিঙ্গাদের।

বিষয়:কক্সবাজাররোহিঙ্গা
প্রতিবেদক

সরওয়ার আজম মানিক

স�?টাফ করেসপন�?ডেন�?ট, চ�?যানেল আই নিউজ, কক�?সবাজার।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…