জনপদ

নাটোরে ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত

নাটোরে ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত

নাটোরের গুরুদাসপুরে লতিফা হেলেন ওরফে মুঞ্জুয়ারা নামে এক শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের গোপিনাথপুরে এ হত্যার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত রানা লাবু জানান, গুরুদাসপুর উপজেলার বৃকাশো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা লতিফা হেলেন নাজিরপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে তার মায়ের বাড়িতে অবস্থান করছিলেন।

রাত ১০ টার দিকে তার মা পাশের বাড়িতে গেলে দুবৃর্ত্তরা ওই বাসায় ঢুকে তাকে এলোপাথারি ছুরিকাঘাত করে পাশের পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যায়।

বাড়ি ফিরে লতিফার মা পুরো বাড়িতে রক্ত দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এসে খোঁজাখুঁজির পর পুকুর থেকে লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়।

বিষয়:ছুরিকাঘাতে হত্যা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…