আন্তর্জাতিক

নর্থ কোরিয়ার সঙ্গে আলোচনায় সম্মত ট্রাম্প

নর্থ কোরিয়ার সঙ্গে আলোচনায় সম্মত ট্রাম্প

ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ও পরমাণু নিরস্ত্রীকরণে নর্থ কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে সম্মতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আগামী মে মাসে নর্থ কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে ট্রাম্প ওই বৈঠক হতে পারে বলে জানিয়েছেন সাউথ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চুং ইউই-ইয়ং।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। গত সোমবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন নর্থ কোরীয় নেতা কিম জং উন।

এপ্রিলে সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জ্য ইনে’র সঙ্গে সীমান্ত গ্রাম পানমুনজামের পিস হাউসে বৈঠকে বসবেন কিম জং উন।

বিষয়:নর্থ কোরিয়া
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…