বাংলাদেশ

দুই হাজার রোহিঙ্গা পরিবারকে চৈতী গ্রুপের ত্রাণ সহায়তা প্রদান

রোহিঙ্গা পরিবারের জন্য চৈতী গ্রুপের ত্রাণ সহায়তা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

চৈতী গ্রুপের পক্ষ থেকে রোহিঙ্গা পরিবারের জন্য ত্রাণ বিতরণ কার্যক্রম।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজার উখিয়ার বালুখালির দুইটি ক্যাম্পের অবস্থানরত দুই হাজার রোহিঙ্গা পরিবারকে দুই হাজার ত্রাণ সামগ্রির বিতরণ করাছে চৈতী গ্রুপ।

চৈতী গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালকের পক্ষে চৈতী গ্রুপের অফিসারদের একটি দল এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। তাদের সার্বিক সহযোগিতা করেন রামুতে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর ১০ নং পদাতিক বাহিনী।

প্রতি প্যাকেট ৪ কেজি চাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম লবণ, ৫০০ গ্র্রাম চিনি, ৫০০ গ্রাম চিড়া, ৫০০ মিলি গ্রাম সোয়াবিন তেল, প্রযোজনীয় কিছু মশলা, খাবার সেলাইন, এবং প্রচুর পরিমাণে জামা কাপড়সহ বিতরণ করা হয়।

চৈতী গ্রুপের কর্পোরেট সোশ্যাল দায়িত্বের অংশ হিসাবে তারা এই ত্রাণ বিতরণ কার্যক্রম করে থাকে বলে গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

বিষয়:রোহিঙ্গা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…