কৃষি

সরিষা চাষে দিনাজপুরের কৃষকের আগ্রহ

সরিষা চাষে দিনাজপুরের কৃষকের আগ্রহ

সরিষা চাষে দিনাজপুরে কৃষকের আগ্রহ বাড়ছে। মৌসুমের শুরুতে ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহ থাকলেও ফলনে তা খুব একটা প্রভাব ফেলতে পারেনি। মাটির সুরক্ষায় সরিষা চাষের উপকারিতাও বুঝেছেন কৃষক।

দিনাজপুরের বিভিন্ন এলাকায় সরিষা ফুলের সমাহার। গত বছর আশানরূপ ফলন ও ভালো দাম পাওয়ায় এবার আরও বেশি জমিতে কৃষক চাষ করেছেন সরিষা। এবার ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহ থাকলেও তা সরিষার ফলনে তেমন প্রভাব ফেলেনি।

সরিষা থেকে অনেক কৃষক মধু সংগ্রহ করছেন। এতে বাড়তি আয়ের পাশাপাশি সরিষার ফলনও পাওয়া গেছে ভালো।

এ বছর আট হাজার হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্য ধরে কৃষি বিভাগ। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে ১৩ হাজার হেক্টর জমিতে।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:দিনাজপুরসরিষা
প্রতিবেদক

শাহ আলম শাহী

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…