পরিবেশ

দিনাজপুরে শৈত্যপ্রবাহে শীতজনিত রোগ বাড়ছে

ধোঁয়ায় ঢাকা দিনাজপুরের রাস্তাঘাট, মানুষ ও যানবাহন চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে শীতজনিত রোগের কারণে ধোঁয়ায় ঢাকা রাস্তাঘাটে মানুষ ও যানবাহন চলাচল করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দিনাজপুরে রোববার সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া শীতজনিত রোগে গত এক সপ্তাহে এখানে আক্রান্ত হয়েছে শিশু-বৃদ্ধসহ অনেকে।

অন্যদিকে তীব্র শীত অনুভূত হচ্ছে দেশের পুরো উত্তরাঞ্চলে।  প্রচণ্ড শীত আর শৈত্যপ্রবাহে নাকাল উত্তরাঞ্চলের জনজীবন।

এমন অবস্থায় হিমেল হাওয়া ও কনকনে শীতের তীব্রতায় খেটে খাওয়া মানুষ অসহায় অবস্থায় পড়েছে। তারা বের হতে পারছে না কাজে। শীতের তীব্রতায় বাড়ছে মানুষের রোগ-বালাই। কনকনে বাতাসে চরম বিপাকে পড়েছে শিশু এবং বৃদ্ধরা।

ফেরদৌস ওয়াহিদ সানগ্লাস পরা, হাসিমুখে পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ দিনাজপুর জেনারেল হাসপাতাল দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং অরবিন্দু শিশু হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে।

দিনাজপুরে খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। গরম কাপড়ের অভাবে অসহায়-দরিদ্র ছিন্নমূল মানুষ খুব কষ্টে আছে।

ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো দিনের বেলায় রাস্তায় চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। এতে সড়ক দুর্ঘটনা বেড়েছে। প্রতিনিয়ত ঘটছে হতাহতের ঘটনা।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান: এ পরিস্থিতি আরো ২/৩ দিন থাকবে।

প্রতিবেদক

শাহ আলম শাহী

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…