জনপদ

দিনাজপুরে রাশ উৎসবে যাওয়ার পথে দুর্ঘটনা, নিহত ৪

দিনাজপুরে জরুরি বিভাগে রোগী ও স্বজনরা অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে রাশ উৎসবের পথে দুর্ঘটনায় আহতদের জন্য জরুরি বিভাগে ভিড়।. Channel i News – চ্যানেল আই নিউজ

শা্হ আলম শাহী: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় রাশ উৎসবে যাওয়ার পথে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এই ঘটনায়  আহত হয়েছে আরও পাঁচজন। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতরা হলেন, নীলফামারী উপজেলার জলঢাকা উপজেলার কচুয়া গ্রামের সুশীল রায়ের স্ত্রী শ্রী সুশীলা রায় (৩৫), একই গ্রামের নিপু চন্দ্রে ছেলে হাবু রাম রায় (৪৫), জলঢাকা উপজেলার চিড়াবুধি গ্রামের লক্ষি কান্ত রায়ের স্ত্রী রঙ্গিলা বালা (৩৪) এবং একই গ্রামের মৃত আমানন্দ রায়ের ছেলে অমূল্য চন্দ্র রায়।

শনিবার সকাল পৌনে ৬টায় পঞ্জগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলার শালবাগাল এলাকায়র এ দুর্ঘটনা ঘটে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন,হতাহতরা সবাই নীলফামারী জেলার জলঢাকা উপজেলা থেকে দিনাজপুরের কাহারোলের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা মেলার রাস উৎসবে অংশ নিতে আসছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দিনাজপুরের কাহারোলের ঐতিহ্যবাহী কান্তজীউ মন্দিরে রাস পূর্ণিমা মেলার রাস উৎসবে অংশ নিতে আসা যাত্রীদের নিয়ে একটি অটোচালিত রিকশাভ্যান এবং ঠাকুরগাঁও অভিমুখে যাওয়া হলুদ রঙ্গের একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে দু’নারী সহ ওই ৪ জন নিহত হয়।

পুলিশ ঘাতক পিকআপ ভ্যানটি আটক করেছে। চালক ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

লাশ উদ্ধারের পর পুলিশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়:৪ জন নিহতসড়ক দুর্ঘটনা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…