দিনাজপুরে মন্দিরে দুর্বৃত্তদের হামলা

দুর্বৃত্তদের হামলার পর মন্দিরের ভাঙচুরের ছবি, যেখানে দেব-দেবীর মূর্তি ভাঙা ও ক্ষতিগ্রস্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে কেন্দ্রীয় ফুলতলা শ্মশান কালী মন্দির এবং মাসিমপুর মোল্লাপাড়া দুর্গা মন্দিরের মূর্তি ভাঙ্গার ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় সাবেক সেনা সদস্য বাপ্পি শাহনিয়ারসহ (৩৫) দু’জনকে আটক করা হয়েছে। তবে আটক অন্যজনকে ছেড়ে দেয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, শনিবার রাতে দিনাজপুর কেন্দ্রীয় ফুলতলা শ্মশান কালী মন্দির এবং মাসিমপুর মোল্লাপাড়া দুর্গা মন্দিরের মূর্তি ভাংচুর করে দুর্বত্তরা।
শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার হামিদুল আলমসহ পুলিশ ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







