স্পোর্টস

তিন পেসার, দুই স্পিনার নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

তিন পেসার, দুই স্পিনার নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ছবি: বিসিবি

১১ বছরে  ৯৯টি ম্যাচ! আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম সময়ে পঞ্চম মাঠ হিসেবে মিরপুর স্টেডিয়াম সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে। এমন ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে আগে বল করবে বাংলাদেশ। একাদশে তিন পেসারের পাশাপাশি দুই স্পিনার রাখা হয়েছে।

স্পিনের নেতৃত্বে থাকছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সঙ্গে সুযোগ পেয়েছেন গত বছর অক্টোবরে আয়ারল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারের একমাত্র ওয়ানডে খেলা সানজামুল ইসলাম। ওই ম্যাচে পাঁচ ওভার বল করে ২২ রান দিয়ে দুই উইকেট নিয়েছিলেন ২৭ বছর বয়সী রাজশাহীর এই বাঁহাতি অফস্পিনার।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০ ম্যাচে ২২৪টি উইকেট তার। গত ফেব্রুয়ারিতে নর্থ জোনের হয়ে সেন্ট্রাল জোনের বিপক্ষে চারদিনের ম্যাচে ৮০ রানে ৯ উইকেট নিয়েছিলেন। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে এক ম্যাচে এটিই তৃতীয় সেরা বোলিং ফিগার।

বিপিএলে গেলবার চিটাগাং ভাইকিংসের হয়ে মাঠে নামেন। ১১ ম্যাচে ২৪১ রান দিয়ে নেন ১১টি উইকেট।

বাংলাদেশ দল: মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, সানঞ্জামুল ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেন।

বিষয়:ত্রিদেশীয় সিরিজ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…