তিন দফায়ও শেষ হয়নি চাঁদপুরের বাবুরহাট-মতলব সড়কের নির্মাণ কাজ

ইকরাম চৌধুরী, চাঁদপুর প্রতিনিধি: তিন দফা মেয়াদ বাড়ানোর পরও শেষ হয়নি চাঁদপুরের বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কের নির্মাণ কাজ। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে এই সড়কে যানবাহন চলাচল করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। বছর বছর প্রকল্পের মেয়াদ না বাড়িয়ে সড়ক নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবি এলাকাবাসীর।
ঢাকার সঙ্গে দক্ষিণ-পূর্বাঞ্চলের যোগাযোগে গুরুত্বপূর্ণ চাঁদপুরের বাবুরহাট-মতলব-পেন্নাই সড়ক। সড়কটি মহাসড়কে উন্নিত করতে একটি প্রকল্প একনেকে অনুমোদন পায় ২০০৯ সালে।
প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল ২০১২-২০১৩ সালে। কিন্তু প্রকল্পের মেয়াদ ৩ দফা বাড়ানো হলেও নির্মাণ কাজ শেষ হয়নি। ফলে ঝুঁকিপূর্ণ সড়ক দিয়েই যানবাহন চলাচল করছে। প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।
সড়ক ও জনপদ বিভাগ জানিয়েছে, সড়কের চাঁদপুর অংশের নির্মাণ কাজ আগামী জুন মাসেই শেষ হবে। তবে কুমিল্লা অংশ এখনো অনিশ্চিত। সড়কটি নির্মাণ হলে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের দুরত্ব কমবে ৭০ কিলোমিটার।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







