তথ্যপ্রযুক্তি

তথ্যপ্রযুক্তির সংবাদে গুরুত্ব দিতে তথ্যমন্ত্রীর আহবান

তথ্যপ্রযুক্তির সংবাদে গুরুত্ব দিতে তথ্যমন্ত্রীর আহবান

তথ্যপ্রযুক্তির সংবাদ প্রচারের গুরুত্ব দিতে বেসরকারি গণমাধ্যমগুলোর প্রতি আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের আয়োজনে অ্যাক্সেস টু ইনফরমেশন বা এটুআই-এর তিনদিনের কর্মশালার সমাপনী পর্বে বক্তৃতা করেন তিনি।

বক্তৃতায় মন্ত্রী বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরো পৃথিবী এবং বাংলাদেশের জন্য আশীর্বাদ। এই আশীর্বাদকে সামনে এগিয়ে নিয়ে যেতে এবং তথ্যপ্রযুক্তির সংবাদ প্রচারে গুরুত্ব দিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি।

একই সঙ্গে বিশ্বের অভিশাপ জঙ্গি-সন্ত্রাস দমনে সরকার যে কঠোর অবস্থান নিয়েছেন সেখানেও তথ্যমন্ত্রী গণমাধ্যমের সহযোগিতা চান।

কর্মশালায় দেশের সরকারি-বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা অংশ নেন। সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম।

বিষয়:এটুআইহাসানুল হক ইনু
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…