অন্যান্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০০ দুর্লভ ছবির প্রদর্শনী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০০ দুর্লভ ছবির প্রদর্শনী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৫ বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সংগ্রামের দুর্লভ ১‘শ ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

আয়োজকরা বলছেন, এ প্রদর্শনী নতুন প্রজন্মের শিক্ষার্থীদের দেশপ্রেমে উজ্জীবিত করবে।

শুক্রবার ৯৫ পেরিয়ে ৯৬ বছরে পা রাখবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এর আগে সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় থেকে ৫২‘র ভাষা আন্দোলন, ৬২‘র শিক্ষা আন্দোলন, ৬৬‘র ৬ দফা ও ৭১‘র মুক্তিযুদ্ধসহ সব ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবের ইতিহাস তুলে ধরা হয়েছে আলোকচিত্রগুলোতে।

পিয়ারু আর্কাইভ ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংগ্রহশালা থেকে ছবিগুলো সংগ্রহ করা হয়েছে। ২০২১ সালে ১‘শ বছর পূর্তি পর্যন্ত ধরাবাহিকভাবে এ ধরণের প্রদর্শনীর আয়োজন করা হবে।

আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আ আ ম স আরেফিন সিদ্দিক। আগামী ১ ও ২ জুলাই টিএসসিতে প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

বিষয়:ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রতিবেদক

সামসুদ্দোহা পান্না

সাংবাদিক

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…