ফুটবল

ডাচম্যান ডিপাই এখন বার্সার

বার্সার জার্সিতে ডাচম্যান ডিপাই ফুটবল খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাচম্যান ডিপাই বার্সার জার্সিতে ফুটবল খেলছেন, ফুটবল মাঠে তার ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

নেদারল্যান্ডস ফরোয়ার্ড মেমফিস ডিপাইকে দলে টানল বার্সেলোনা। দুই বছরের চুক্তিতে ২৭ বছর বয়সী তারকাকে ন্যু ক্যাম্পে আনছে কাতালান জায়ান্টরা।

শনিবার রাতে ডাচম্যান ডিপাইয়ের সঙ্গে চুক্তির কথা নিশ্চিত করেছে বার্সা। চলতি জুনে ফ্রেঞ্চ লিগ ওয়ান ক্লাব অলিম্পিক লিওঁর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে ফ্রি এজেন্ট হয়ে ২০২২-২৩ মৌসুমের জন্য স্পেনে আসবেন ডিপাই।

ডিপাই এখন নেদারল্যান্ডসের হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে খেলায় ব্যস্ত। জাতীয় দলের সাবেক ডাচ কোচ রোনাল্ড কোম্যানেও অধীনে বার্সায় খেলবেন তিনি।

প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ও বুন্দেসলিগায় পিএসভি আইন্দোহভেনে খেলা ডিপাই গত মৌসুমে লিওঁ জার্সিতে ২০ গোল করেছেন। সেখানে ১৭৮ ম্যাচে ৭৬ গোল রেখে আসছেন।

বিষয়:ডিপাইবার্সালিঁওলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…