গাজীপুর

ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথানে রেলক্রসিংয়ে ভারতের কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে কারের চালক ও একই পরিবারের ৪জনসহ মোট ৫জন নিহত হয়েছে। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী, দুজন শিশু ও একজন প্রাইভেট কারের চালক।

প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা গেছে, তারা হলেন গোয়ালবাথান এলাকার রিপন ও বিদ্যুতের স্ত্রী-সন্তানরা। 

কালিয়াকৈর থানার (ওসি) আব্দুল মোতালেব মিয়া দুর্ঘটনাটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রেল ক্রসিংয় দিয়ে প্রাইভেট কারটি রেলসড়ক পারাপার হচ্ছিল। এসময় কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে প্রাইভেটকার বহুদূরে ছিটকে পড়ে গেলে কারের ৫যাত্রী ঘটনাস্থলেই মারা যান, দুর্ঘটনায় মৈত্রী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।

দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

 

বিষয়:গাজীপুরসড়ক দুর্ঘটনা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…