ক্রিকেট

টেস্ট খেলতে প্রথমবার ক্যান্ডিতে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেটাররা ক্যান্ডিতে অনুশীলন করছে, আন্তর্জাতিক টেস্ট ম্যাচের প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটাররা ক্যান্ডিতে অনুশীলন করছে, আন্তর্জাতিক টেস্ট ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কলম্বোয় কোয়ারেন্টিন, অনুশীলন ও নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ শেষে সোমবার টেস্ট সিরিজের ভেন্যু ক্যান্ডি পৌঁছেছে বাংলাদেশ দল। সেখানকার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার শুরু প্রথম টেস্ট। একই মাঠে দ্বিতীয় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৯ এপ্রিল।

ক্যান্ডির এই ভেন্যুতে আগে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেললেও টেস্ট খেলার অভিজ্ঞতা প্রথমবার হবে বাংলাদেশের।

সোমবার দুপুরে শহরটিতে পৌঁছেছে মুমিনুল হকের দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগ এ খবর জানিয়েছে।

পাশাপাশি টাইগারদের হোটেল চেক ইনের ভিডিও ক্লিপ ক্রীড়া সাংবাদিকদের হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে বিসিবি।

ক্যান্ডিতে প্রথম দিন অনুশীলনের সূচি নেই বাংলাদেশ দলের। প্রথম টেস্টের আগে ম্যাচের ভেন্যুতে আগামীকাল মঙ্গলবারই প্রথম ও শেষ অনুশীলন সফরকারীদের। বুধবার মাঠে গড়াবে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট।

বিষয়:ক্যান্ডিপ্রথম টেস্টবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…