আন্তর্জাতিক

টেক্সাসে গির্জায় বন্দুকধারীর হামলায় বহু হতাহত

টেক্সাসে গির্জায় বন্দুকধারীর হামলার দৃশ্য, পুলিশ ও তদন্তকারী কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

টেক্সাসের গির্জায় বন্দুকধারীর হামলার সময় পুলিশ ও তদন্তকারী কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে গির্জায় প্রার্থনারতদের উপর বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে অন্তত ২৭ জন নিহত হওয়ার খবর দিয়েছে বিবিসি।

স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় রোববার মধ্যরাতে) উইলসন কাউন্টির সাদারল্যান্ড স্প্রিংস ব্যাপটিস্ট চার্চে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা আলবার্ট গোমেজ জুনিয়রের বরাতে নিহতের সংখ্যা নিশ্চিত করেছে সিবিএস নিউজও। তবে অন্য আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নিহতের সংখ্যা ২৭ পেরিয়ে যাওয়ার আশংকার কথা জানিয়েছে। গুলিতে গুরুতর আহত হওয়ার সংখ্যাও অনেক বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

সান অ্যান্টোনিও শহর থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরত্বে সাদারল্যান্ড স্প্রিংস। মাত্র কয়েকশ মানুষের আবাস সেখানে। এফবিআই’র সান অ্যান্টোনিও শাখা দ্রুত পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়েছে। যদিও বন্দুকধারীর উদ্দেশ্য সম্পর্কে কিছুই জানানো সম্ভব হয়নি প্রাথমিক তদন্তের পর।

টেক্সাসের গির্জায় পুলিশ ও উদ্ধারকারী গাড়ি উপস্থিত, হামলার স্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

হামলাকারীর নিহত হওয়ার খবরও এসেছে। তবে হামলাকারী আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয়েছে নাকি আত্মহত্যা করেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। সিএনএন বলছে, ঘটনার পর হামলাকারীর নাগাল পেতে দীর্ঘ পথ গাড়ি ধাওয়া করতে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে।

টেক্সাসে গির্জায় বন্দুকধারীর হামলার স্থান, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিষয়:গির্জাটেক্সাসবন্দুকধারীর হামলা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…