কক্সবাজার

টেকনাফে রোহিঙ্গা যুবক খুন

টেকনাফে রোহিঙ্গা যুবক খুন

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে হোছন আহমদ (৩০) নামের এক রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকালে টেকনাফের খারাংখালীর নাফ নদীর ৩ নং স্লুইচগেইট থেকে ছুরিকাঘাতে নিহত হোছনের লাশ উদ্ধার করা হয়।

নিহত হোছন আহমদ কতুপালং অস্থায়ী শরণার্থী শিবিরের ডি-৪ ব্লকের উমর আলীর ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, ৩ দিন আগে উখিয়া উপজেলার কতুপালং অস্থায়ী শরণার্থী শিবিরের ডি-৪ ব্লকের হোছন আহমদসহ ৫ জন শরণার্থী নাফ নদীতে মাছ শিকারে যায়। নাফ নদীতে তুচ্ছ ঘটনার জেরে হোছন আহমদকে মাথার নিচে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

এসময় অন্যান্যরা নিহতের চাচাতো ভাই আশরাফ জামানকেও খুন করতে চাইলে সে পালিয়ে ক্যাম্পে ফিরে আসে। ফিরে এসে আশরাফ হোছনের স্বজনদের ওই ঘটনার বর্ণনা দেয়। পরে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে নাফ নদীর তীরে হোছনের মরদেহ পায়।

হোয়াইক্যং ফাঁড়ির ইনচার্জ এসআই বিবেকানন্দ দেবনাথ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অভ্যন্তরীণ হামলায় ওই শরণার্থী যুবক খুন হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিহতের বড় ভাই সোনা মিয়া বলেন- আমার ভাই, একই ব্লকের আব্দুল আমিন ও তার ভাই জাহানু, জহিরুল ইসলাম, ইলিয়াছ মিলে মাছ শিকারে যায়। মেখানে গিয়ে তারা এ হত্যাকাণ্ডের ঘটনায় ঘটায়।

এদিকে গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান, এ হত্যাকাণ্ডটি ইয়াবার কারণে হয়েছে। প্রায় ৫০ কিলোমিটার দূরে এসে মাছ শিকারের প্রশ্নই আসেনা বলেও জানান তিনি।

টেকনাফ থানার ওসি রনজিৎ কুমার বড়ুয়া বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে।

বিষয়:রোহিঙ্গা ক্যাম্প
প্রতিবেদক

সরওয়ার আজম মানিক

স�?টাফ করেসপন�?ডেন�?ট, চ�?যানেল আই নিউজ, কক�?সবাজার।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…