ফুটবল

টুখেলের ঘুমে ব্যাঘাত ঘটাচ্ছে হারের ক্ষত

জার্মান ফুটবল কোচ টুখেল দর্শকদের মধ্যে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মান ফুটবল কোচ টুখেল দর্শকদের মধ্যে দাঁড়িয়ে আছেন, তার মুখে উদ্বেগ প্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়নস লিগে শেষ আটের লড়াইয়ের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের দুঃখ এখনো তাড়িয়ে বেড়াচ্ছে চেলসি কোচ টমাস টুখেলকে। হারের কষ্ট ঠিকমতো ঘুমাতে দিচ্ছে না জার্মান কোচকে। দাওয়াই হিসেবে গাদাখানেক চকলেট খেয়েও ভুলতে পারছেন না বিভীষিকাময় রাত।

গত বুধবার স্ট্যাম্পফোর্ড ব্রিজে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নেমেছিল চেলসি। প্রথম লেগে করিম বেনজামার হ্যাটট্রিকে বড় ব্যবধানে হেরেছে দলটি। ঘরের মাঠে সেদিন নিজের মনমতো কিছুই হয়নি চেলসি কোচের। তাই তার যত রাখ, আর সেই রাগই সর্বনাশ করেছে তার ঘুমের।

শনিবার রাতে সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচের আগে টুখেল রিয়ালের বিপক্ষে ম্যাচটি নিয়ে বলেছেন, ‘সেই ম্যাচটি আবার দেখেছিলাম এবং মাঝরাতে বাড়িতে রাগ করেছিলাম এবং পরদিন সকালে আবার দেখেছি এবং আবার রেগে গেছি।’

‘সেই ম্যাচ আবার দেখতে গিয়ে আর দুঃখ ভুলতে আমাকে বিপুল পরিমাণ চকলেট খেতে হয়েছে। কোন সময়ে আপনাকে থামতে হবে এবং রান্নাঘরে হাঁটতে হবে এবং শান্ত হতে হবে। আমি কিছুটা ঘুমিয়েছি, কিন্তু দেরীতে।’

বিষয়:চ্যাম্পিয়ন্স লিগটুখেলবেনজামারিয়াল মাদ্রিদসাউদাম্পটন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…