টি-টেন থেকেও ছিটকে গেলেন সাইফউদ্দিন

বাংলাদেশ ক্রিকেটার মাঠে জয় উদযাপন করছেন, উল্লাসে ভাসছেন, দর্শকদের সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ
পিঠের চোটের কারণে টি-টুয়েন্টি বিশ্বকাপ দল থেকে ছিটকে যাওয়া মোহাম্মদ সাউফউদ্দিনের আবুধাবি টি-টেন লিগেও খেলা হচ্ছে না। টাইগার পেস অলরাউন্ডারের দল বাংলা টাইগার্স ফেসবুক পেজে দুঃসংবাদটি জানিয়েছে।
বিশ্বকাপের পরপরই আবুধাবিতে দশ ওভারের ফ্র্যাঞ্চাইজি আসরটি শুরু হবে। সাইফউদ্দিনের বদলে ইংলিশ বাঁহাতি পেসার লুক উডকে নিয়েছে বাংলা টাইগার্স।
একমাত্র বাংলাদেশি হিসেবে এবার টি-টেন লিগ মাতাবেন জাতীয় দলের একসময়কার ওপেনার জুনায়েদ সিদ্দিকী। বাঁহাতি ব্যাটারকে দলে নিয়েছে মারাঠা অ্যারাবিয়ানস।
শেখ জায়েদ স্টেডিয়ামে ১৯ নভেম্বরে শুরু হয়ে টি-টেন লিগের ২০২১ আসর, চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





