ক্রিকেট

টি-টুয়েন্টিতে বাংলাদেশের ইতিহাসে ফারজানা

বাংলাদেশের ক্রিকেটার ফারজানা মাঠে ডিফেন্স করে ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টিতে বাংলাদেশের ইতিহাসে ফারজানা ক্রিকেট ম্যাচে ব্যাটিং ও ফিল্ডিং করছেন. Channel i News – চ্যানেল আই নিউজ

কমনওয়েলথ গেমস ক্রিকেটের বাছাইপর্বে মালয়েশিয়াকে ৮ উইকেটে হারানোর দিনে দেশের টি-টুয়েন্টি ক্রিকেটের ইতিহাসে নাম লিখিয়েছেন ডান-হাতি ব্যাটার ফারজানা হক।

এই ম্যাচে কুয়ালালামপুরে স্বাগতিকদের বিপক্ষে অপরাজিত ৭ রান করেন ফারজানা। আর তাতেই দেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে টি-টুয়েন্টি ফরম্যাটে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

টি-টুয়েন্টি ক্রিকেটে ৬৯ ম্যাচে ১৮. ৬১ গড়ে ১ হাজার ৫ রান এখন চারে ব্যাট করতে নামা এই ক্রিকেটারের। লাল-সবুজের জার্সি গায়ে ফারজানা ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ক্যারিয়ারে একটি সেঞ্চুরি ও দুইটি হাফ সেঞ্চুরিও আছে।

টি-টুয়েন্টির সর্বোচ্চ রানের তালিকায় ফারজানার পরই আছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা। ৫৩ ম্যাচে ২৩. ২৭ গড়ে ৮৬১ রান তার ঝুলিতে। ৬৬ ম্যাচে ৭৪৬ রান করে তৃতীয় অবস্থানে আছেন ডান-হাতি ব্যাটার রুমানা আহমেদ।

বিষয়:কমনওয়েলথ গেমসটি-টুয়েন্টিফারজানাবাছাইবাংলাদেশ-মালয়েশিয়ালিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…