জনপদ

টাঙ্গাইলে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

টাঙ্গাইলের কালিহাতীতে পুকুরের পানিতে ডুবে নাজমুল (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত নাজমুল একই গ্রামের জয়নুউদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, নাজমুল সোমবার দুপুরে বন্ধুদের সাথে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়।  এক পর্যায়ে নাজমুল পানিতে তলিয়ে যায়।  পরে প্রায় একঘণ্টা চেষ্টার পর স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নাগবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান মিল্টন সিদ্দিকী নিশ্চিত করেছেন।
বিষয়:পুকুরে গোসলমরদেহ উদ্ধার
প্রতিবেদক

সোহেল তালুকদার

টাঙ্গাইল প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…