জনপদ

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Motorcycle accident scene with a man inspecting the damaged bike near a truck. Channel i News - চ্যানেল আই নিউজ

A man in an orange vest examines a red Honda motorcycle after a collision with a large truck on the highway. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় আসাদুল্লাহ (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার করটিয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রেজাউল করিম এ তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত আসাদুল্লাহ জেলার মির্জাপুর উপজেলার বাসিন্দা। তিনি মেডিকন ফার্মাসিউটিক্যাল কোম্পানির রিপ্রেজেন্টেটিভ ছিলেন।

রেজাউল করিম বলেন, মোটরসাইকেলটি টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। পরে মোটরসাইকেলটি করটিয়া বাইপাস এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলটির চালক ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতের লাশটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়:টাঙ্গাইল
প্রতিবেদক

সোহেল তালুকদার

টাঙ্গাইল প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…