জনপদ

টাঙ্গাইলে একদিনে সর্বোচ্চ ৩২০ জন শনাক্ত

করোনাভাইরাস

চট্টগ্রাম চিলি সার্টিফিকেট অফিসের প্রবেশদ্বার, গাড়ি ও মোটরসাইকেল পার্কিং. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম চিলি সার্টিফিকেট অফিসের প্রবেশদ্বার, গাড়ি ও মোটরসাইকেল পার্কিং দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এসময়ে ৮৩৪টি নমুনা পরীক্ষা করা হয়।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র এ তথ্য জানিয়েছে।

জেলায় শনাক্তের হার শতকরা ৩৮ দশমিক ৩৬ ভাগ। জেলায় মোট রোগী শনাক্ত হয়েছে ৭৭০৭ জন। মোট সুস্থ হয়েছেন ৪৪৬২ জন। এখন পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন ১০৮ জন।

আজ বুধবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ২১ জন। মোট ভর্তি আছেন সারা জেলায় ৪৭৮ জন। এদের মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউতে ৮ জন আর জেনারেল বেডে ৩৪ জন। জেলার হাসপাতালগুলোতে আইসোলেশনে আছেন ৫০জন। রোগীদের মধ্যে নতুন সুস্থ হয়েছেন ২৬ জন।

বিষয়:করোনা রোগীকরোনাভাইরাসনতুন রোগী শনাক্তনমুনা পরীক্ষা
প্রতিবেদক

সোহেল তালুকদার

টাঙ্গাইল প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…