কক্সবাজার

টাগশীপ ডুবি: চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

নৌবন্দর ও জাহাজের দৃশ্য, বাংলাদেশে টাগশীপ ডুবির ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌবন্দরে নির্মাণাধীন বা চলমান জাহাজ ও ক্রেনের দৃশ্য, টাগশীপ ডুবির ঘটনায় উদ্ধার কার্যক্রম চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের পাশে সমুদ্র চ্যানেলের মুখে টাগশীপ ডুবির ঘটনায় নিখোঁজ জিয়াং হং চেন (৪৫) নামের এক চীনা নাগরিকের মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন চ্যানেলের মুখ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি মাতারবাড়ি নির্মাণমাধীন কয়লা বিদ্যুৎ প্রকল্পে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান জানান, গেল ৩১ মার্চ দুপুরে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন চ্যানেলের মুখে টাগশীপ ডুবির ঘটনা ঘটে। তারপর থেকে নিখোঁজ ছিলেন চীনা নাগরিক জিয়াং হং চেন (৪৫)। দীর্ঘ উদ্ধার তৎপরতার পর শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে কোস্টগার্ডের ডুবরীরা।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আশিক ইকবাল জানান, মরদেহ উদ্ধারের খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিতভাবে বন্দর কর্তৃপক্ষ জানালে ময়না তদন্তের ব্যবস্থা করবে পুলিশ।

বিষয়:কক্সবাজার-মহেশখালীচীনা নাগরিকমরদেহ উদ্ধার
প্রতিবেদক

সরওয়ার আজম মানিক

স�?টাফ করেসপন�?ডেন�?ট, চ�?যানেল আই নিউজ, কক�?সবাজার।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…