জনপদ

জুয়ার টাকা পরিশোধ করতে না পারায় আত্মহত্যা

টাঙ্গাইল জেলার মানচিত্র, সংক্রমণের হার ৩৪.৪৯ শতাংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইল জেলার মানচিত্র যেখানে সংক্রমণের হার উল্লেখ করা হয়েছে, চ্যানেল আই অনলাইন সংবাদ জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়ার টাকা পরিশোধ করতে না পারায় বিষপানে আত্মহত্যা করেছে শরীফ (৩৫) নামের এক ব্যক্তি।

বৃহস্পতিবার (১৭ জুন) মৃতের মরদেহ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।  এরআগে বুধবার রাতে সে বিষপান করলে তার স্বজনরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়।  পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলার গাবসারা ইউনিয়নের চর বিহারী গ্রামে এই ঘটনা ঘটে। মৃত শরীফ ওই গ্রামের উখিলা শেখের ছেলে।

গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির জানান, শরীফ বিভিন্ন এলাকায় গিয়ে জুয়া খেলতো।  জুয়া খেলায় সে প্রায় ৭ লাখ টাকা জুয়ারিদের কাছ থেকে ঋণ করে।  পরে ওই ঋণের টাকা বুধবার রাতেই দেয়ার কথা ছিল।  কিন্তু টাকা জোগার করতে না পারায় সে বিষপানে আত্মহত্যা করেছে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল ওহাব মিয়া জানান, এঘটনায় এখনো কারো কোনো অভিযোগ পাওয়া যায়নি।  এবিষয়ে তদন্ত চলছে।

বিষয়:জুয়াময়নাতদন্ত
প্রতিবেদক

সোহেল তালুকদার

টাঙ্গাইল প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…