টিপস-রিভিউ

জার্মানিতে আসছে ফেসবুকে নির্বাচনী ফিচার

জার্মানিতে আসছে ফেসবুকে নির্বাচনী ফিচার

জার্মানির এক গুরুত্বপূর্ণ নির্বাচন আসছে এবং এই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক বিজ্ঞাপনের সুযোগ দিচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক।

২৯ এপ্রিল, শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে ফেসবুকের নতুন এই ফিচারের কথা জানানো হয়েছে।

ফেসবুকের এই ফিচারের মাধ্যমে রাজনৈতিক বিজ্ঞাপনে স্বচ্ছতা বজায় থাকবে। শুধু তা-ই নয়, বিগত কয়েক সপ্তাহে ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারিতে ফেসবুকের থেকে ব্যবহারকারীদের বিশ্বাস কমে এসেছে।  এই হারানো বিশ্বাস ফিরিয়ে আনতেও এই ফিচারটি সহায়ক হবে বলে আশা করছে ফেসবুক কর্তৃপক্ষ।

শুক্রবার জার্মানির এক ডাটা প্রাইভেসি রেগুলেটর সংস্থা জানিয়েছে, তারা ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

এর পরিপ্রেক্ষিতে ফেসবুক জানায়, শুধু অনুমোদিত বিজ্ঞাপনদাতারাই ফেসবুকে নির্বাচনী বিজ্ঞাপন দিতে পারবে এবং এগুলোতে স্বচ্ছতা বজায় রাখা হবে।

এ ছাড়া বিজ্ঞাপনদাতার ফেসবুক পেজে ‘ভিউ অ্যাডস’ নামের একটি বাটন থাকবে, যার মাধ্যমে অন্য ব্যবহারকারীরা দেখতে পারবে ওই বিজ্ঞাপনদাতা কী কী বিজ্ঞাপন দিচ্ছেন।

বিষয়:জার্মানিফেসবুক
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…