শিক্ষা

জাহাঙ্গীরনগরে রোববার থেকে ১২ দিনের ঈদের ছুটি

জাহাঙ্গীরনগরে রোববার থেকে ১২ দিনের ঈদের ছুটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদুল আযহার ১২ দিনের ছুটি আগামী ২৭ আগস্ট (রোববার) থেকে শুরু হচ্ছে। আগামী ৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত ঈদের ছুটি চলবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৭ আগস্ট হতে ৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১২ দিন বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে যেসব বিভাগের ফাইনাল পরীক্ষা এখানো চলমান সেসব বিভাগের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। ২৭ তারিখ থেকে ছুটি শুরু হলেও বিশ্ববিদ্যালয়ের সব ধরনের প্রশাসনিক কার্যক্রম ২৯ আগস্ট (মঙ্গলবার) থেকে ৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয় ছুটির সময় প্রয়োজনীয় কাজ সমাধানে স্বল্প সংখ্যক কর্মচারী রাখতেও সংশ্লিষ্ট অফিস ও বিভাগীয় প্রধানকে অনুরোধ করা হয়েছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিষয়:ঈদের ছুটিজাবি
প্রতিবেদক

মো. মাহমুদুল হক (সোহাগ)

সুইডেন প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…